ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। তবে এর মধ্যেও থেমে নেই ফিলিস্তিনিদের ওপর তাদের নিপীড়ন। ইরানে হামলার সঙ্গে সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে সমানতালে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলিরা।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইলি সামরিক বাহিনী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তা সত্ত্বেও অবরুদ্ধ উপত্যকাটির ফিলিস্তিনি বাসিন্দাদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরাইলি সেনারা।
বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত ও একজন আহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির প্রায় পাঁচ মাসে ৬৩৬ জন নিহত এবং এক হাজার ৭০৪ জন আহত হয়েছেন। এছাড়া ৭৫৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























