ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার আয়োজন: রমজানের তাৎপর্য আলোচনা

রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিলে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছেন। শুক্রবার মোহাম্মদপুরের গ্রান্ড প্রিন্স চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের থানা আমির মোহাম্মদ মশিউর রহমান সভাপতিত্ব করেন এবং থানা সেক্রেটারি আনিসুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান। এছাড়াও, সোবহানবাগ মসজিদের প্রাক্তন খতিব মাওলানা আব্দুর রাজ্জাক, মোহাম্মদপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এবিএম আব্দুস সাত্তার, থানা কর্মপরিষদ সদস্য আব্দুল হাদী, হাওলাদার আহমদ আলী, মাওলানা সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, ফরহাদ আলম এবং সালাহ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

সরকারি সাবেক সচিব, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক, পেশাজীবী, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশ নিয়ে এক মিলনমেলায় পরিণত করেন।

অনুষ্ঠানে রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন ড. হাফেজ আব্দুল জাব্বার খান। তিনি পবিত্র এই মাসের তাৎপর্য তুলে ধরেন এবং এর আধ্যাত্মিক দিকগুলো ব্যাখ্যা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিস গ্লোব বাংলাদেশ ২০২৬ হলেন ফারিয়া সালোমে

বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার আয়োজন: রমজানের তাৎপর্য আলোচনা

আপডেট সময় : ১০:১৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬