ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর পক্ষে প্রধানমন্ত্রীর সমর্থন আহ্বান: দুর্নীতি দমনে কঠোর হুঁশিয়ারি

প্রধানমন্ত্রী তারেক রহমান ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যরা যোগ দেন।

তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সমাজে সহনশীলতার সংস্কৃতি বিকাশে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমাদের সরকার এই লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সরকারের সর্বস্তরে দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বা পদমর্যাদা বিবেচনা করা হবে না।”

ইফতারের আগে প্রধানমন্ত্রী আগত কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় তাঁর পাশে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নেই ইরানের, তবে ইসরায়েলি ও মার্কিন জাহাজের জন্য কড়া হুঁশিয়ারি

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীর পক্ষে প্রধানমন্ত্রীর সমর্থন আহ্বান: দুর্নীতি দমনে কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৭:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬