ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’: অধরা-ইমনের অভিনয়ে প্রবাস জীবনের মর্মস্পর্শী চিত্র

প্রবাস জীবনের একাকীত্ব, সংগ্রাম আর হাসির আড়ালে লুকিয়ে থাকা অজানা বেদনা নিয়ে নির্মিত হয়েছে নতুন একটি টেলিছবি। ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নামের এই বিশেষ কাজটি তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের পরিচিত মুখ অধরা খান ও মামনুন হাসান ইমন।

যুক্তরাষ্ট্র প্রবাসী নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় নির্মিত হয়েছে এই টেলিছবিটি। এতে আরও অভিনয় করেছেন এমদাদ এইচ ভূঁইয়া। ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’ – এই ট্যাগলাইন ধারণ করে টেলিছবিটির সম্পূর্ণ চিত্রায়ণ হয়েছে নিউইয়র্কের বিভিন্ন মনোরম লোকেশনে।

গল্পের মূল বার্তা প্রসঙ্গে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘আমরা এই টেলিছবির মাধ্যমে প্রবাসে থাকা বাংলাদেশিদের প্রতিদিনের লড়াই ও টিকে থাকার গল্প তুলে ধরতে চেয়েছি। তাদের জীবনে যে হাসি দেখা যায়, তার পেছনে অনেক না বলা কষ্ট লুকিয়ে থাকে। আশা করি, প্রবাস জীবনের গভীর অনুভূতি ও মুখোশের আড়ালে থাকা এই বেদনা দর্শক হৃদয়ে দাগ কাটবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে টেলিছবিটি মুক্তি পাবে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে নির্মিত এই টেলিছবিটি প্রবাসী দর্শকদের পাশাপাশি দেশের ভেতরের দর্শকদেরও নতুন এক গল্পের স্বাদ দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নেই ইরানের, তবে ইসরায়েলি ও মার্কিন জাহাজের জন্য কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’: অধরা-ইমনের অভিনয়ে প্রবাস জীবনের মর্মস্পর্শী চিত্র

আপডেট সময় : ০৭:২৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬