ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের মূল হোতা গ্রেপ্তার, লুণ্ঠিত টাকা উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে সোয়া ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আকবর খান (৩০) পাবনা সদর উপজেলার মালিগাছা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাটোরের গুরুদাসপুরের মাছ ব্যবসায়ী শাহিন আলী গত ২৪ জুলাই ফরিদপুর থেকে মাছ বিক্রি করে ফেরার পথে ঈশ্বরদীর সলিমপুর এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন। কালো রঙের একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাক তল্লাশির নামে ব্যবসায়ীর কাছে থাকা ৪ লাখ ২৬ হাজার ১৮০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা ব্যবসায়ীর সহকারীকে মোটরসাইকেলে তুলে নিয়ে নির্জন স্থানে ফেলে রেখে যায়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আকবরকে জিজ্ঞাসাবাদের পর তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তবে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তার এবং বাকি টাকা উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির পরোয়ানা গায়েব: বিচারিক প্রক্রিয়ায় অনিয়ম নাকি ঘুষের লেনদেন?

ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের মূল হোতা গ্রেপ্তার, লুণ্ঠিত টাকা উদ্ধার

আপডেট সময় : ০২:৩০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬