ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নামে প্রতারণা: মন্ত্রণালয় থেকে কঠোর হুঁশিয়ারি, আইনি পদক্ষেপ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নাম ও পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে কঠোর হুঁশিয়ারি জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। একইসঙ্গে প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, একটি সংঘবদ্ধ চক্র প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নাম ব্যবহার করে, কিংবা নিজেদের তার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তার কাছে ফোন করছে। ০১৮২৬০৯৫৩১৮ নম্বর থেকে আসা এসব ফোনকলে নানা ধরনের প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, প্রতিমন্ত্রী অথবা তার দপ্তরের পক্ষ থেকে এ ধরনের কোনো ফোনকল বা ব্যক্তিগত সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয় না। এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে প্রতারণামূলক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

এই বিষয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে এবং প্রতারকদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কোনো ফোনকল বা প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে, এরূপ প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি ধর্মীয় নেতার

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নামে প্রতারণা: মন্ত্রণালয় থেকে কঠোর হুঁশিয়ারি, আইনি পদক্ষেপ

আপডেট সময় : ০৬:২৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬