ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

ঢাকা মেডিকেলের নার্সের অস্বাভাবিক মৃত্যু: চিরকুটে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, স্বামী পলাতক

রাজধানীর চকবাজারের চাঁনখারপুল এলাকা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নাহিদা আক্তার ওরফে ববি (২৯) নামের ওই নার্সের পরিবার অভিযোগ করেছে, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকে তার স্বামী ইলিয়াস হোসেন পলাতক রয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে পুলিশ তার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চাঁনখারপুলের একটি ভাড়া বাসায় স্বামী ইলিয়াস হোসেনের সঙ্গে থাকতেন নাহিদা। ইলিয়াস পেশায় ব্যবসায়ী। তাদের বাড়ি সিরাজগঞ্জ সদরে। নাহিদার ফুফাতো ভাই ফরহাদ রহমান জানান, নাহিদা ও ইলিয়াসের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ইলিয়াস প্রায়শই নাহিদাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। গত বছরের জানুয়ারিতে নাহিদা তার স্বামীর বিরুদ্ধে মামলাও করেছিলেন, যার জেরে ইলিয়াস গ্রেফতার হয়ে কারাগারেও যান। পরে আপস-মীমাংসার মাধ্যমে ইলিয়াস জামিনে মুক্তি পান।

ফরহাদ রহমান আরও বলেন, মৃত্যুর আগে নাহিদা একটি চিরকুট লিখে গেছেন। সেই চিরকুটে তিনি স্বামী ইলিয়াস ও তার শ্বশুরবাড়ির লোকজনের অকথ্য নির্যাতনের কথা উল্লেখ করেছেন। প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, ঘটনার আগে সন্ধ্যায় স্বামী-স্ত্রী দুজনেই বাসায় ফেরেন এবং তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ইলিয়াস বাসা থেকে চলে যান এবং এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ চাঁনখারপুলের ওই ভাড়া বাসায় যায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় নাহিদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও, নিহতের পরিবারের অভিযোগ ও চিরকুটের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আইনিপ্রক্রিয়া শেষে রাত পৌনে ২টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং প্রাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা ও অভিযোগের বিষয়ে স্বামী ইলিয়াস হোসেন বা তার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেল পাচারের আশঙ্কা, সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন

ঢাকা মেডিকেলের নার্সের অস্বাভাবিক মৃত্যু: চিরকুটে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, স্বামী পলাতক

আপডেট সময় : ০৩:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬