ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ইরানের সামরিক সহায়তা চাওয়ার খবর নাকচ করলো ক্রেমলিন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই ইরান রাশিয়ার কাছে কোনো ধরনের সামরিক সহায়তা চায়নি বলে জানিয়েছে ক্রেমলিন। বৃহস্পতিবার মস্কোর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘ইরানের পক্ষ থেকে এ ধরনের কোনো সামরিক সহায়তার অনুরোধ আসেনি।’ মিত্র দেশ ইরানকে রাশিয়া বাস্তবে কোনো সামরিক সহায়তা দেবে কি না, এমন প্রশ্নের জবাবেই তিনি এই মন্তব্য করেন।

পেসকভ আরও জানিয়েছেন, এ বিষয়ে রাশিয়ার অবস্থান সুপরিচিত এবং তাতে কোনো পরিবর্তন হয়নি। রুশ কর্মকর্তাদের মতে, ২০২৫ সালের জানুয়ারিতে তেহরানের সঙ্গে মস্কোর যে কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তাতে সামরিক সহায়তা সংক্রান্ত কোনো বিধান রাখা হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইরানকে দমানোর সক্ষমতা নিয়ে ভুল ধারণা পোষণ করছে যুক্তরাষ্ট্র’

ইরানের সামরিক সহায়তা চাওয়ার খবর নাকচ করলো ক্রেমলিন

আপডেট সময় : ০৫:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬