ইতালি উপসাগরীয় দেশগুলোকে আকাশ প্রতিরক্ষা সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ইরানের সম্ভাব্য বিমান হামলার মুখে থাকা এই দেশগুলোর নিরাপত্তা জোরদার করতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই তথ্য নিশ্চিত করেছেন। রেডিও স্টেশন আরটিএল ১০২.৫-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেলোনি জানান, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো ইতালিও উপসাগরীয় দেশগুলোকে বিশেষভাবে প্রতিরক্ষা এবং আকাশ প্রতিরক্ষা খাতে সহযোগিতা করতে আগ্রহী।
তিনি আরও উল্লেখ করেন, এই সহায়তা শুধুমাত্র বন্ধু রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ থেকে নয়। বরং, ওই অঞ্চলে দশ হাজারেরও বেশি ইতালীয় নাগরিক এবং প্রায় দুই হাজার ইতালীয় সেনা মোতায়েন রয়েছে। তাদের সুরক্ষা নিশ্চিত করা ইতালির অন্যতম প্রধান দায়িত্ব এবং সরকার তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
রিপোর্টারের নাম 






















