ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ঢাকা উত্তরে ‘নাগরিক সেবা অ্যাপ’ চালু করলো জামায়াত: নগরবাসীর দুর্ভোগ লাঘবের অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নগরবাসীর নিত্যদিনের সমস্যা ও দুর্ভোগ লাঘবের প্রত্যয়ে ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামী একটি ‘নাগরিক সেবা অ্যাপ’ চালু করেছে। আধুনিক নগর ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) একটি কল্যাণকামী ও নগরবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরে জামায়াত দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর বারিধারায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ‘নাগরিক সেবা অ্যাপ’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন ডিএনসিসির বর্তমান নগর ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে বলেন, অপরিকল্পিত নগরায়ন, সীমাহীন দুর্নীতি, লুটপাট এবং নগর প্রশাসনকে দলীয়করণের ফলে ডিএনসিসিতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়নি। এর ফলস্বরূপ, নগরজীবনে মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা-আবর্জনা, যানজট, পরিবহন খাতে নৈরাজ্য এবং সড়কের বেহাল দশা এখন চরম আকার ধারণ করেছে। তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণেই জনদুর্ভোগ, ভোগান্তি ও অস্বস্তি চরমে উঠেছে।

জামায়াতের এই নেতা আরও বলেন, এসব জনদুর্ভোগ নিরসনে একটি গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জামায়াত এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, এই ‘নাগরিক সেবা অ্যাপ’-এর মাধ্যমে নগরবাসী তাদের যেকোনো সমস্যা সরাসরি জামায়াতের কাছে জানাতে পারবেন। দল তখন সেসব সমস্যা সমাধানে সাধ্যমতো চেষ্টা করবে। তিনি এই কর্মসূচিকে সফল করতে এবং নগরবাসীর বৃহত্তর কল্যাণে জামায়াতকে সহযোগিতা করতে সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও মুহাম্মদ ইয়াছিন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপসাগরীয় সংঘাতে নতুন ট্র্যাজেডি: কুয়েতে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে শিশুর মৃত্যু

ঢাকা উত্তরে ‘নাগরিক সেবা অ্যাপ’ চালু করলো জামায়াত: নগরবাসীর দুর্ভোগ লাঘবের অঙ্গীকার

আপডেট সময় : ০৩:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬