ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

দলীয়করণের ছোবলে ইতিহাস ও শিক্ষা ক্ষতিগ্রস্ত: আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে চলা দলীয়করণের কারণে বিভিন্ন পর্যায়ে ইতিহাস বিকৃত হয়েছে এবং শিক্ষার অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। তিনি এই ক্ষতি পুষিয়ে নিতে শিশুদের সামনে সঠিক তথ্য ও ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার আয়োজনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, জাতি গঠনে শিশু-কিশোরদের ভূমিকা অপরিসীম। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সঠিক সংস্কৃতি, সাহিত্য ও দেশের প্রকৃত ইতিহাস তাদের সামনে উপস্থাপন করা অত্যাবশ্যক। তারা আমাদের ভবিষ্যৎ, তাই তাদের সুস্থ ও সঠিক পথে পরিচালিত করা সবার সম্মিলিত দায়িত্ব।

তিনি বলেন, বর্তমান সরকার সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূরীকরণে কাজ করছে। দেশের উন্নয়নে একটি সরকার যখন কাজ করে, তখন তাকে যথাযথভাবে সময় ও সুযোগ দেওয়া প্রয়োজন।

ঢাকা মহানগরীকে একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোকপাত করে আবদুস সালাম বলেন, কেবল সিটি কর্পোরেশন নয়, নগরবাসীকেও সচেতন হতে হবে। নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশের উন্নয়ন এবং মশার উপদ্রব কমানোর ক্ষেত্রে নাগরিকদের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। তিনি জানান, নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জনগণের সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে আবারও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।

শিশু-কিশোরদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও গতি পাবে বলে তিনি প্রত্যাশা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগীত শিল্পী মনির খান এবং অভিনেতা শিবা শানুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের স্পোর্টস হলে ইসরায়েলি রকেট হামলা: ২০ ভলিবল খেলোয়াড় নিহত

দলীয়করণের ছোবলে ইতিহাস ও শিক্ষা ক্ষতিগ্রস্ত: আবদুস সালাম

আপডেট সময় : ০৭:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬