ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

পল্টনে সাঁড়াশি অভিযানে মাদক-ছিনতাই চক্রের ২১ সদস্য গ্রেপ্তার

রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক এলাকা পল্টনে বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবার, ছিনতাই, চুরি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে সোমবার (০২ মার্চ) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি পল্টন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির প্রেক্ষাপটে পুলিশি নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন, সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো—মো. শাহিন উদ্দিন (৩৮), মো. তামিম (১৮), আরিফুল ইসলাম মুসা (৪১), মো. লুৎফর রহমান ওরফে লাল মিয়া (৪৩), মো. সুমন মিয়া (৩৫), মো. সজীব (২৪), মো. সম্রাট আকবর (৩০), মো. মাহফুজ হোসেন (২৫), মোঃ তামিম (১৮), মোঃ নাঈম খা (১৯), মোঃ রিদন (২৮), মো. রাজু (৩৫), মো. রাজু (৩০), মো. বাবু (১৯), মো. বিপ্লব (৫০), মো. মিলন (২২), মো. আরিফুল ইসলাম (৩০), মো. নাসিরুল ইসলাম (২৯), মো. জয়নুল আবেদীন (২১), মো. ফজলু ভূইয়া (২২) ও মো. আল আমিন (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েকজনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে।

ডিএমপি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, সাম্প্রতিক সময়ে পল্টন এলাকায় ছিনতাই ও চুরির অভিযোগ বাড়ছিল। পুলিশের এই বিশেষ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে তারা মনে করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের শপিংয়ে ফেরার কথা ছিল বাবার, ফিরছে নিথর দেহ: বাহরাইনে ড্রোন হামলায় বাংলাদেশি প্রবাসী নিহত

পল্টনে সাঁড়াশি অভিযানে মাদক-ছিনতাই চক্রের ২১ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬