ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২০:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বসতঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছামছুন্নাহার বেগম রুমা (৪২) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার গোবিন্দপুর (পুরাতন বন্দর) এলাকার বাড়ি থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে।

নিহত ছামছুন্নাহার বেগম রুমা উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের উত্তর ফুলবাড়ী গ্রামের সোলাইমান মাস্টারের মেয়ে। তিনি তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও রুমার কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে তাঁর শয়নকক্ষে গিয়ে ওড়না দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। এ সময় ঘরের ভেতরের আসবাবপত্র তছনছ করা অবস্থায় ছিল এবং নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্বজনদের দাবি, এর আগেও ওই বাড়িতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে হত্যা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা: দূতাবাস চালু করেছে হটলাইন

গোবিন্দগঞ্জে নিজ বাড়িতে স্কুলশিক্ষিকাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

আপডেট সময় : ০৯:২০:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬