ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

তিন দিনের ব্যক্তিগত সফরে জন্মভূমি কক্সবাজারে প্রধান নির্বাচন কমিশনার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

তিন দিনের এক ব্যক্তিগত সফরে নিজের জন্মস্থান কক্সবাজারে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বিমানযোগে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে জেলা প্রশাসক মো. আ. মান্নান এবং জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান।

বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় প্রধান নির্বাচন কমিশনারকে কক্সবাজার সার্কিট হাউজে নিয়ে যাওয়া হয়। সফরকালীন সময়ে তিনি সেখানেই অবস্থান করবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজ জন্মভূমি কুতুবদিয়া উপজেলার উদ্দেশে রওনা হবেন। সেখানে পৌঁছে তিনি তার মরহুম বাবা-মায়ের কবর জিয়ারত করবেন এবং পারিবারিক বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন। কুতুবদিয়ার আনুষ্ঠানিকতা শেষে বিকেলে তিনি পুনরায় কক্সবাজার শহরে ফিরবেন এবং রাতে সার্কিট হাউজে অবস্থান করবেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনারের এই সফরটি সম্পূর্ণ ব্যক্তিগত। সফর শেষে আগামী রোববার সকালে বিমানযোগে তার পুনরায় রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ১৯৫৩ সালের ১ জুলাই কক্সবাজারের কুতুবদিয়ায় জন্মগ্রহণ করেন এ এম এম নাসির উদ্দিন। দীর্ঘ ৩৫ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী নাসির উদ্দিন গত ১৭ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেন। দেশের উদ্ভূত পরিস্থিতিতে স্পিকারের অনুপস্থিতিতে প্রথা অনুযায়ী তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সদস্যদের শপথ বাক্য পাঠ করান। বর্তমানে তিনি দেশের নির্বাচন ব্যবস্থার প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশিষ্ট রত্ন হুরুন নাহার রশীদের জীবনাবসান, শোকস্তব্ধ আমার দেশ পরিবার

তিন দিনের ব্যক্তিগত সফরে জন্মভূমি কক্সবাজারে প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় : ১০:১৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬