ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের নারী ফুটবল: প্রস্তুতির ঘাটতি ও বাফুফের অব্যবস্থাপনা নিয়ে কোচের ক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। ঐতিহাসিক এই মিশনের আগে দলের প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। বৃহস্পতিবার দুপুরে বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অব্যবস্থাপনা ও কর্তাদের ফুটবল জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।

বাটলার বলেন, “হয়তো এই বাফুফেতে সবাই ফুটবল সেভাবে বোঝেনই না।” তিনি মনে করেন, কেবল জয় বা তাৎক্ষণিক ফলাফল দিয়ে ফুটবলারদের পারফরম্যান্স বিচার করা উচিত নয়। বরং, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও মানসম্মত পারফরম্যান্সের মাধ্যমে ভবিষ্যৎ নির্মাণে মনোযোগ দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, “অনেক সময় আপনি জয় আর ফলাফল দিয়ে ফাটলগুলো কাগজ দিয়ে ঢেকে রাখেন। কিন্তু বিষয়টা হলো, এমন পারফরম্যান্স গড়ে তোলা, যেখানে বিশ্বাসযোগ্য, মানসম্মত পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ নির্মাণ করা যায়।”

কোচ বাটলার সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলের ফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে হারের প্রসঙ্গ টেনে আনেন। তিনি অভিযোগ করেন, সেই ম্যাচের আগে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। “প্রথম ১০ মিনিটেই প্রথম গোল, পরের ১০ মিনিটে দ্বিতীয় গোল” করার নির্দেশনার ফলে খেলোয়াড়রা অতিরিক্ত চাপে পড়ে এবং এর ফলস্বরূপ দল ৪ গোল হজম করে।

বাটলার সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের প্রস্তুতি নিয়ে অনেক মিথ্যাচার করা হয়েছে।” তিনি গণমাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন বন্ধ করার জন্য বাফুফে কর্তাদের পরামর্শ দেন। তিনি নিজেকে কারো হাতের পুতুল নন বলে উল্লেখ করে বলেন, “যখন সবকিছু গোলমেলে হয়ে যায়, তখন সবাই বলে এটা বাটলারের দোষ বা বাটলারের পরিকল্পনা। আমি এই দলের জন্য দায়বদ্ধ হতে রাজি, কিন্তু তার আগে লোকদের মিডিয়ার কাছে গিয়ে মিথ্যা বলা বন্ধ করতে হবে।”

ডিসেম্বরের পর কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় তিনি সরাসরি বাফুফেকে দায়ী করেন। তার মতে, জাতীয় দলের প্রস্তুতির চেয়ে ঘরোয়া লিগকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক ফুটবলের জন্য আদর্শ নয়। তিনি বলেন, “আমি বাস্তব জগতে বাস করি, রূপকথার রাজ্যে নয়। প্রস্তুতির চেয়ে লিগ বেশি অগ্রাধিকার পেয়েছে, যা আদর্শ মানের হয়নি।”

তবে, বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ প্রস্তুতির ঘাটতির বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, “প্রস্তুতিটা আরো ভালো হতে পারত। আমি হতাশ বলব না, তবে বাইরে পাঠিয়ে ট্রেনিং বা আরো প্র্যাকটিস ম্যাচ খেলাতে পারলে তুষ্টিটা আরেকটু বাড়ত।”

অস্ট্রেলিয়ার মাটিতে এই টুর্নামেন্টে বাংলাদেশ ‘সি’ গ্রুপে খেলবে। তাদের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩ মার্চ সিডনিতে চীনের বিপক্ষে। এরপর ৬ মার্চ একই ভেন্যুতে তারা উত্তর কোরিয়ার মুখোমুখি হবে এবং ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে।

বাংলাদেশের ম্যাচের সূচি:

৩ মার্চ: বনাম চীন, বিকাল ৪টা, ওয়েস্টার্ন সিডনি
৬ মার্চ: বনাম উত্তর কোরিয়া, সকাল ১০টা, ওয়েস্টার্ন সিডনি
৯ মার্চ: বনাম উজবেকিস্তান, বিকাল ৩টা, পার্থ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাসড়কে চাঁদাবাজি: বিএনপির নেতা হুমায়ুন শাহীনের বিরুদ্ধে অভিযোগ, ৯ জন আটক

এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের নারী ফুটবল: প্রস্তুতির ঘাটতি ও বাফুফের অব্যবস্থাপনা নিয়ে কোচের ক্ষোভ

আপডেট সময় : ০৬:৪০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬