ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

অদম্য জিম্বাবুয়ে: অস্ট্রেলিয়ার পর এবার লঙ্কা বধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চলমান টুর্নামেন্টে উড়তে থাকা জিম্বাবুয়ে যেন থামতেই জানে না। অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিল রোডেশিয়ানরা। লঙ্কানদের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়েই টপকে গেছে জিম্বাবুয়ে। এই জয়ের ফলে কোনো ম্যাচ না হেরেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইট নিশ্চিত করল সিকান্দার রাজার দল।

জয়ের জন্য শেষ ২ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১৩ রান। হাতে ৮ উইকেট থাকলেও ১৯তম ওভারে জোড়া উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় তারা। শেষ ৭ বলে সমীকরণ দাঁড়ায় ১০ রান। তবে ২০তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে সমীকরণ সহজ করে দেন টিনো মুনোয়াঙ্গা। এরপর তৃতীয় বলে চার মেরে দলের ৬ উইকেটের জয় নিশ্চিত করেন ওপেনার ব্রায়ান বেনেট। ৪৮ বলে ৬৩ রানের এক অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৮টি চারের মার।

বেনেটের দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি মিডল অর্ডারে ঝড় তোলেন অধিনায়ক সিকান্দার রাজা। ২৬ বলে ৪৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যাতে ছিল দুটি চার ও চারটি ছক্কার প্রদর্শনী। এছাড়া রায়ান বার্লের ১২ বলে ২৫ রানের ক্যামিও জিম্বাবুয়েকে জয়ের পথে এগিয়ে দেয়। শ্রীলঙ্কার পক্ষে দুশন হেমন্ত ৩৬ রানে ২ উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা মাত্র ৫ ওভারে স্কোরবোর্ডে ৫৪ রান যোগ করেন। পেরেরা ১৪ বলে ২২ রান করে বিদায় নিলেও নিশাঙ্কা এক প্রান্ত আগলে রেখে খেলেন ৬২ রানের ইনিংস। ৪১ বলের এই ইনিংসে ভর করেই শ্রীলঙ্কার ইতিহাসে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড নিজের করে নেন তিনি। এছাড়া লঙ্কানদের পক্ষে সবচেয়ে বেশি ২১টি অর্ধশতকের মালিকও এখন নিশাঙ্কা। শেষদিকে পাভান রত্নানায়েকের ২৫ বলে ৪৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

জিম্বাবুয়ের পক্ষে বল হাতে গ্রায়েম ক্রেমার ও ব্রাড ইভান্স দুটি করে উইকেট নেন। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন সিকান্দার রাজা।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ১৭৮/৭ (২০ ওভার); নিশাঙ্কা ৬২, রত্নানায়েকে ৪৪। ক্রেমার ২/২৭।
জিম্বাবুয়ে: ১৮২/৪ (১৯.৩ ওভার); বেনেট ৬৩, রাজা ৪৫, বার্ল ২৫। হেমন্ত ২/৩৬।
ফলাফল: জিম্বাবুয়ে ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সিকান্দার রাজা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাসড়কে চাঁদাবাজি: বিএনপির নেতা হুমায়ুন শাহীনের বিরুদ্ধে অভিযোগ, ৯ জন আটক

অদম্য জিম্বাবুয়ে: অস্ট্রেলিয়ার পর এবার লঙ্কা বধ

আপডেট সময় : ০৮:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬