গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে এক গণইফতার কর্মসূচিতে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আল রাজী কমপ্লেক্সের সামনে, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এই গণইফতারে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, প্রতি বছর রমজান মাস জুড়ে গণঅধিকার পরিষদ এ ধরনের গণইফতার কার্যক্রম পরিচালনা করে থাকে। এই বছরও ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের উদ্যোগে মাসব্যাপী এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও অংশগ্রহণে এই কার্যক্রম পরিচালিত হয় এবং যে কেউ চাইলে এই মহতী উদ্যোগে সহযোগিতা করতে পারেন।
রিপোর্টারের নাম 
























