পবিত্র রমজান মাসের প্রথম দিনে রাজধানীর মিরপুরে এতিম শিশুদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেবেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর মিরপুর-১৩ নম্বরের গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে এতিমদের সম্মানে এই ইফতারের আয়োজন করেছে জামায়াতে ইসলামী।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইফতার মাহফিলে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ছাড়াও দলের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগরী নেতারা উপস্থিত থাকবেন। রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























