ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনাসহ দণ্ডিতদের সাজা কার্যকরের দাবি এমপি আখতারের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

‘জুলাই বিপ্লবে’ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ অন্যান্য দণ্ডিতদের দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

সংসদ সদস্য আখতার হোসেন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এ এখন পর্যন্ত তিনটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। তবে দুঃখজনকভাবে এসব রায় এখনো কার্যকর হয়নি। এই দণ্ডিতদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রয়েছেন। আখতার হোসেন জোর দিয়ে বলেন, বিদেশে পলাতক থাকা সকল আসামিকে দেশে ফিরিয়ে এনে তাদের সাজা নিশ্চিত করার দায়িত্ব বর্তমান বিএনপি সরকারের। এটা তাদেরই করতে হবে।

নিজেকে ট্রাইব্যুনালের দুটি মামলার সাক্ষী উল্লেখ করে তিনি জানান, তার সাক্ষ্যগ্রহণের সম্ভাব্য তারিখ জানতে এবং বিচারিক কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করতে তিনি আজ ট্রাইব্যুনালে এসেছেন।

বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে এই সংসদ সদস্য আরও বলেন, আপনারা দণ্ডিত সকল আসামির সাজা কার্যকর করবেন। একইসঙ্গে মানবতাবিরোধী অপরাধের প্রতিটি মামলায় পলাতকদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনবেন। তিনি আশা প্রকাশ করেন যে, ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের গতি মন্থর হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভির পর্দায় আজকের ফুটবল: মাঠে নামছে আর্জেন্টিনা ও ফ্রান্স

মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনাসহ দণ্ডিতদের সাজা কার্যকরের দাবি এমপি আখতারের

আপডেট সময় : ০৩:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬