ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসে আইইউবির দাপট, শিরোপা জয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)। গত মঙ্গলবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনালে তারা শক্তিশালী ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩-২ সেটের ব্যবধানে পরাজিত করে এই ঐতিহাসিক জয় ছিনিয়ে আনে। প্রতিযোগিতার পুরুষ দলগত চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আইইউবির রামহিম বম লিয়ন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

টুর্নামেন্টে নারী এককে এলিট গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাদিয়া রহমান মৌ। তিনি ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নওরীন সুলতানা মাহিকে ৩-১ সেটে পরাজিত করে এই গৌরব অর্জন করেন।

গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের প্রায় ৩০টি স্বনামধন্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ জন টেবিল টেনিস খেলোয়াড় অংশ নেয়। পুরুষ দলগত চ্যাম্পিয়ন আইইউবি দলের খেলোয়াড়রা ছিলেন রামহিমলিয়ান বম, রিফাত মাহমুদ সাব্বির, মোহাম্মদ জুবাইর খান প্রিতম, তালুকদার মোঃ আব্দুল্লাহ এবং মোঃ তালহা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন মুহতাসিন আহমেদ হৃদয়, সামসন বম, তনয়া মুরং এবং সুব্রত চামা।

অন্যান্য ইভেন্টেও ছিল উত্তেজনাময় লড়াই। পুরুষ দলগততে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে ৩-০ সেটে পরাজিত করে ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তৃতীয় স্থান অধিকার করে। পুরুষ এককে প্লেট পর্বে সোনারগাঁও ইউনিভার্সিটি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়কে ৩-১ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। প্লেট পর্বে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইউবি)কে পরাজিত করে ইউল্যাব ইউনিভার্সিটি তৃতীয় স্থান অর্জন করে।

মহিলা এককে এলিট গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিয়া রহমান মৌয়ের জয়ের পর, ঢাবির ইতিহাস বিভাগের সামান্তা হোসেন তুশী আইইউবির ইম্পা খাতুনকে ৩-০ সেটে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করেন। মহিলা এককের প্লেট পর্বে এআইইউবির মার্শিয়া মাহিদ ৩-২ সেটের ব্যবধানে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাদিয়া ইসলাম জুথিকে পরাজিত করে প্রথম স্থান অর্জন করেন। ব্র্যাক ইউনিভার্সিটির সানজিদা আহমেদ একই বিশ্ববিদ্যালয়ের তাসমিয়া হুদাকে ৩-০ সেটে পরাজিত করে প্লেট পর্বে তৃতীয় স্থান লাভ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা এবং বাংলাদেশ মার্শাল আর্ট ফেডারেশনের প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অবঃ) বদরুল আমিন। তিনি ফাইনাল পর্বের ম্যাচগুলো উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টে খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করে তিনি ভবিষ্যতে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক তুরাগ অ্যাক্টিভের পাশে থাকার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ মাকসুদ আহমেদ সনেটও উপস্থিত ছিলেন।

বিশেষ সম্মাননা প্রদান:
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের দুই সদস্য, যারা ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে মিশ্র দ্বৈতে রৌপ্য পদক জয় করেছিলেন, জাভেদ আহমেদ এবং খই খই সাই মারমা, তাদের ফেডারেশনের পক্ষ থেকে পূর্বঘোষিত ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকার বিশেষ সম্মাননা চেক প্রদান করা হয়। এ সময় সলিডারিটি গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্য সোনাম সুলতানা সোমা, মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিম লিয়ন বম এবং দলের ম্যানেজার ও ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য মোঃ কাজী আসিফও উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর, বিজ্ঞানী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে তাওসিফ সামি

আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসে আইইউবির দাপট, শিরোপা জয়

আপডেট সময় : ০৯:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬