ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সাংবাদিকদের হয়রানি ও প্রতিহিংসামূলক আচরণ বরদাস্ত নয়: জাতীয় নাগরিক পার্টি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকদের বিরুদ্ধে নানাবিধ হয়রানি ও হেনস্তার যে চিত্র সামনে এসেছে, তা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলমের গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই ধরনের কোনো প্রতিহিংসামূলক আচরণ বা হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মাহাবুব আলম এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “জুলাই আন্দোলনের” পক্ষে থাকা কোনো অপরাধ নয়, বরং এটি অত্যন্ত সম্মানের। যারা ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, তারা আমাদের কাছে অত্যন্ত সম্মানিত। এই পরিস্থিতিতে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতে চাই যে, কোনো ধরনের হয়রানি বা প্রতিহিংসামূলক আচরণ সহ্য করা হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেলের দাম নয়, সংকট কাটাতে সেনা নামানোর পরামর্শ বিশেষজ্ঞদের

সাংবাদিকদের হয়রানি ও প্রতিহিংসামূলক আচরণ বরদাস্ত নয়: জাতীয় নাগরিক পার্টি

আপডেট সময় : ০৯:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬