ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মাহে রমজান: আত্মশুদ্ধি ও সামাজিক সাম্যের আহ্বান খেলাফত মজলিসের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছে খেলাফত মজলিস। বুধবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় দলের নেতৃবৃন্দ এ আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় খেলাফত মজলিসের মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, রমজান মাস মুসলমানদের জীবনে আত্মিক পরিশুদ্ধি নিয়ে আসে। এই মাসে দিনের বেলায় উপবাস, শারীরিক চাহিদা নিয়ন্ত্রণ এবং রাতের ইবাদতের মাধ্যমে একজন মুসলিম তার কুপ্রবৃত্তি দমন করতে সক্ষম হয়। তারা আরও বলেন, রমজান মাসে শয়তানের প্ররোচনা থেকে মুক্তি লাভ করে মহান আল্লাহর প্রতি নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেওয়ার সুযোগ তৈরি হয়। এই মাসে যথাযথভাবে সিয়াম সাধনা সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার ও সাম্যের বার্তা বয়ে আনে এবং মিথ্যা ও অসত্যকে দূরীভূত করে।

নেতৃবৃন্দ বলেন, এই মাসেই মানবতার জন্য পথপ্রদর্শক ঐশী গ্রন্থ আল-কুরআন নাযিল হয়েছে। তাই এই মাসে আমাদের সকলের উচিত কুরআন চর্চা বৃদ্ধি করা।

তারা নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। খেটে খাওয়া মেহনতি ও শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় সহজ করতে হবে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও তাদের দৌরাত্ম্য কঠোরভাবে দমন করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা। এছাড়া, সমাজে অশ্লীলতা ও বেহায়পনা নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর জোর দেন।

খেলার মজলিসের নেতৃবৃন্দ জনগণকে রমজানের পবিত্রতা রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা বলেন, রমজানের পবিত্রতা ক্ষুণ্ন হয় এমন সকল প্রকার কার্যক্রম থেকে নিজেদের বিরত থাকতে হবে এবং অন্যকেও বিরত রাখতে উৎসাহিত করতে হবে। আল্লাহ আমাদের সহায় হোন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেলের দাম নয়, সংকট কাটাতে সেনা নামানোর পরামর্শ বিশেষজ্ঞদের

মাহে রমজান: আত্মশুদ্ধি ও সামাজিক সাম্যের আহ্বান খেলাফত মজলিসের

আপডেট সময় : ০৯:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬