ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

রমজানের পবিত্রতা রক্ষা ও বাজার সিন্ডিকেট দমনের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের মিছিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রেখে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বুধবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক বর্ণাঢ্য স্বাগত মিছিলে সংগঠনের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, রমজান হলো আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতা চর্চার মাস। এই মাসে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সরকারকে কঠোরভাবে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং খাদ্যে ভেজাল রোধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

শিক্ষার্থীদের কল্যাণের কথা উল্লেখ করে তিনি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত ও সাশ্রয়ী মূল্যে খাবারের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে তিনি রমজানের পবিত্রতা ক্ষুণ্ণ করে এমন যেকোনো ধরনের অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রত্যাশা করেন।

সমাবেশে বক্তারা একটি সুন্দর, কল্যাণমুখী ও নৈতিক সমাজ গঠনে সামাজিক সংহতি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ফয়জুল ইসলামের সঞ্চালনায় মিছিলে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুনসহ কেন্দ্রীয় সংসদের অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পল্টন মোড়ে এসে শেষ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেলের দাম নয়, সংকট কাটাতে সেনা নামানোর পরামর্শ বিশেষজ্ঞদের

রমজানের পবিত্রতা রক্ষা ও বাজার সিন্ডিকেট দমনের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের মিছিল

আপডেট সময় : ০৮:২২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬