ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যার অভিযোগ: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি মৎস্য খামারে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতে ইসলামীর কর্মী আব্বাস উদ্দিনের নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে দলটি। এই ঘটনাকে একটি নৃশংস হত্যাকাণ্ড উল্লেখ করে এর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার চররমানী মোহন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জিতু অ্যাগ্রো মৎস্য খামারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে আব্বাস উদ্দিন নিহত হয়েছেন। একজন নিরীহ মানুষকে এভাবে পুড়িয়ে মারার মতো বর্বরোচিত ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। তিনি অভিযোগ করেন, মূলত রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে এমন নৃশংসভাবে প্রাণ দিতে হয়েছে।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।

পরিশেষে, নিহত আব্বাস উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে তাকে ‘শহীদ’ হিসেবে কবুল করার জন্য দোয়া করেন অ্যাডভোকেট জুবায়ের। একই সঙ্গে তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ যেন তাদের এই কঠিন শোক সইবার ধৈর্য দান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেলের দাম নয়, সংকট কাটাতে সেনা নামানোর পরামর্শ বিশেষজ্ঞদের

লক্ষ্মীপুরে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যার অভিযোগ: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপডেট সময় : ০৮:১৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬