সাহিবজাদা ফারহানের বিধ্বংসী সেঞ্চুরি আর বোলারদের নিয়ন্ত্রিত নৈপুণ্যে নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ১০২ রানের এই বিশাল জয়ে টুর্নামেন্টের সুপার এইট নিশ্চিত করেছে সালমান আলী আঘার দল। কলম্বোর মাঠে এদিন ব্যাট-বল দুই বিভাগেই দাপট দেখিয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় তারা। দলের বড় সংগ্রহের মূল কারিগর ছিলেন সাহিবজাদা ফারহান। শুরু থেকেই নামিবিয়ার বোলারদের ওপর চড়াও হয়ে তিনি তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। ফারহানের ব্যাটিং তাণ্ডবে বড় পুঁজি পায় পাকিস্তান।
২০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে নামিবিয়া। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি কখনোই ম্যাচে ফেরার ইঙ্গিত দিতে পারেনি। ব্যাটারদের ব্যর্থতায় ১৭ ওভার ৩ বলে মাত্র ৯৭ রানেই অলআউট হয়ে যায় নামিবিয়া। ফলে ১০২ রানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। ব্যাটারদের পর বোলারদের এমন পেশাদার পারফরম্যান্সেই সহজ জয় নিশ্চিত হয় সালমান আলীদের। এই জয়ের সুবাদে শেষ আটে নিজেদের স্থান পাকাপোক্ত করল পাকিস্তান।
রিপোর্টারের নাম 

























