ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

দূষণমুক্ত ও পরিবেশবান্ধব দেশ গড়ার অঙ্গীকার নতুন পরিবেশমন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

একটি দূষণমুক্ত ও জনবান্ধব বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি জানিয়েছেন, দেশের প্রতিটি নাগরিক যাতে মুক্ত ও নির্মল বাতাসে নিশ্বাস নিতে পারেন, সেটি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পরিবেশবান্ধব নীতিমালা গ্রহণ করবে।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কার্যদিবসে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “পরিবেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর খাত। এখানে কাজ করার যেমন ব্যাপক সুযোগ রয়েছে, তেমনি রয়েছে অনেক চ্যালেঞ্জ। তবে রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়; টেকসই উন্নয়নের জন্য আমাদের কিছুটা সময়ের প্রয়োজন।”

আব্দুল আউয়াল মিন্টু সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি সরকার গঠনের পর তাকে পরিবেশ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।

রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই মন্ত্রীত্ব প্রাপ্তি ফেনী জেলার জন্য একটি বিশেষ মাইলফলক। ১৯৯১ সালসহ পরবর্তী বিভিন্ন নির্বাচনে ফেনী-১ আসন থেকে বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে খালেদা জিয়ার বাইরে দীর্ঘ ৩৬ বছর পর ফেনী জেলা থেকে কেউ পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন। এর আগে সর্বশেষ জাফর ইমাম এই জেলা থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর আব্দুল আউয়াল মিন্টুর হাত ধরে ফেনীবাসী আবারও মন্ত্রিসভায় পূর্ণ প্রতিনিধিত্ব পেল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেলের দাম নয়, সংকট কাটাতে সেনা নামানোর পরামর্শ বিশেষজ্ঞদের

দূষণমুক্ত ও পরিবেশবান্ধব দেশ গড়ার অঙ্গীকার নতুন পরিবেশমন্ত্রীর

আপডেট সময় : ০৬:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬