ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

রমজানে স্বস্তি: রংপুরে সাশ্রয়ী মূল্যে ডিম, দুধ ও মুরগি বিক্রি শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনা করে রংপুরে নির্ধারিত মূল্যে ডিম, দুধ ও ব্রয়লার মুরগি বিক্রির বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাসব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর কালেক্টরেট (ডিসির মোড়) এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হুদা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজা আক্তার মুন্নিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটাতে এবং বাজারদর স্থিতিশীল রাখতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, নগরীর শাপলা চত্বর ও পায়রা চত্বরসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুরো রমজান মাস জুড়ে এসব পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে। নির্ধারিত মূল্য তালিকায় প্রতি হালি ডিম ৩৩ টাকা ২৫ পয়সা, প্রতি লিটার তরল দুধ ৭০ টাকা এবং প্রতি কেজি ড্রেসড (চামড়া ছাড়া) ব্রয়লার মুরগি ২২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনের পর থেকেই সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমও সমানতালে চলছে।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ব্যবসায়ী ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। তিনি আরও বলেন, চাহিদার বিপরীতে সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি ব্যবসায়ীদের অতি মুনাফার মানসিকতা পরিহার করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

রমজানে স্বস্তি: রংপুরে সাশ্রয়ী মূল্যে ডিম, দুধ ও মুরগি বিক্রি শুরু

আপডেট সময় : ০৬:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬