ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

প্রথম কর্মদিবসেই কৃষক কার্ড নিয়ে কাজ শুরুর ঘোষণা: প্রতিমন্ত্রী টুকু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু নতুন সরকারের প্রথম কর্মদিবসেই ‘কৃষক কার্ড’ নিয়ে কাজ শুরুর ঘোষণা দিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী এই গুরুত্বপূর্ণ কার্যক্রম দ্রুত বাস্তবায়নে জোর দেবেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার দুপুরে সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী টুকু এই ঘোষণা দেন। তিনি বলেন, “আমার দায়িত্বে থাকা তিনটি মন্ত্রণালয়ের (কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ এবং খাদ্য) কর্মকর্তাদের সঙ্গে বসে সামনের কাজগুলো নিয়ে নতুনভাবে শুরু করব।” এ সময় তিনি সরকারের এই জনগুরুত্বপূর্ণ উদ্যোগ সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেলের দাম নয়, সংকট কাটাতে সেনা নামানোর পরামর্শ বিশেষজ্ঞদের

প্রথম কর্মদিবসেই কৃষক কার্ড নিয়ে কাজ শুরুর ঘোষণা: প্রতিমন্ত্রী টুকু

আপডেট সময় : ০২:৩১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬