ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

বীর শহীদদের প্রতি নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনম্র শ্রদ্ধা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বেলা ১১টার দিকে তিনি স্মৃতিসৌধের বেদিতে এই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তাঁর মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যরাও বীর সন্তানদের প্রতি সম্মান জানান।

এর আগে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। সরকারপ্রধানের শপথ গ্রহণের পর পর্যায়ক্রমে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন।

এই শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন এক প্রশাসনিক যাত্রার সূচনা হলো। এর মাধ্যমে দীর্ঘ প্রায় দুই যুগ পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ফিরল বিএনপি নেতৃত্বাধীন সরকার। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে রক্তাক্ত ৪৮ ঘণ্টা: সন্ত্রাসী হামলায় পুলিশসহ অন্তত ২০ জন নিহত

বীর শহীদদের প্রতি নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনম্র শ্রদ্ধা

আপডেট সময় : ১১:২৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬