ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

উত্তরায় এনসিপি নেতাকে অপহরণের পর পৈশাচিক নির্যাতন, অচেতন অবস্থায় উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় এনসিপি-ঢাকা মহানগর উত্তরের সদস্য ইকবাল হোসেনকে অপহরণের পর নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। উত্তরার তুরাগ থানা এলাকায় আওয়ামী লীগের সাবেক এক কাউন্সিলরের অনুসারী সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে পুলিশ ভুক্তভোগীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরার ১০ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়ক দিয়ে যাওয়ার সময় ইকবাল হোসেনকে আকস্মিক পথরোধ করে একদল সশস্ত্র সন্ত্রাসী। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবরাজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ‘ময়লা দেলু’ ওরফে দেলোয়ার ও কাওসারের নেতৃত্বে একদল সন্ত্রাসী ইকবালকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অভিযুক্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামি বলে জানা গেছে।

অপহরণের পর ইকবালকে অজ্ঞাত স্থানে নিয়ে পৈশাচিক কায়দায় নির্যাতন চালায় সন্ত্রাসীরা। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে একটি বাড়ির নিচতলা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, উদ্ধারের সময় তিনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না।

বর্তমানে ভুক্তভোগী ইকবাল হোসেনকে উত্তরার বাংলাদেশ সরকারি কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস

উত্তরায় এনসিপি নেতাকে অপহরণের পর পৈশাচিক নির্যাতন, অচেতন অবস্থায় উদ্ধার

আপডেট সময় : ১১:০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬