ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

হাতিয়ার যৌন নির্যাতনের অভিযোগ ‘সুপরিকল্পিত মিথ্যাচার’: ছাত্রদল সম্পাদক নাছির, ক্ষমা চাওয়ার দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়ায় ‘শাপলা কলিতে’ ভোট দেওয়ায় এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগটি ‘সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে’ বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ ঘটনায় তিনি এনসিপির হান্নান মাসুদ, আসিফ মাহমুদ ও সাদিক কায়েমসহ সংশ্লিষ্ট সকলকে জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তার ফেসবুক পোস্টে লেখেন, স্থানীয় পুলিশ প্রশাসন, চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শী বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী হাতিয়া সংক্রান্ত এই অভিযোগটি ভিত্তিহীন ও অসত্য বলে প্রতীয়মান হয়েছে। তার মতে, একটি স্পর্শকাতর ও সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও দায়িত্বজ্ঞানহীন আচরণ।

নথিভুক্ত তথ্যের উদ্ধৃতি দিয়ে নাছির দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি ১৩ ফেব্রুয়ারি রাত ১০টা ২৮ মিনিটে হাসপাতালে ভর্তি ছিলেন। একই সময়ে তিনি অন্যত্র গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন—এমন দাবি বাস্তবতা ও যুক্তির পরিপন্থী। তিনি বলেন, হাতিয়া থেকে জেলা সদর হাসপাতালে যাতায়াতে যেখানে দুই ঘণ্টারও বেশি সময় প্রয়োজন হয়, সেখানে একই সময়ে দুই স্থানে উপস্থিত থাকার অভিযোগ সুস্পষ্টভাবে অসঙ্গত ও প্রশ্নবিদ্ধ।

পরিস্থিতির প্রেক্ষিতে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার কর্মসূচি স্থগিত করেছেন, যা ঘটনাটির ভিন্ন মাত্রা ও অন্তর্নিহিত বাস্তবতাকে আরও স্পষ্ট করে বলে নাছির উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ধর্ষণের মতো গুরুতর ও স্পর্শকাতর অভিযোগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনরোষ তৈরির অপচেষ্টা এবং একটি রাজনৈতিক দলকে হেয় করার অপপ্রয়াস শুধু নৈতিক অবক্ষয়ের পরিচয় নয়, এটি সামাজিক স্থিতিশীলতার জন্যও বিপজ্জনক।

অতএব, এনসিপির হান্নান মাসুদ ও আসিফ মাহমুদসহ শিবির, রাজাকার চক্র, জামায়াতপন্থী গোষ্ঠী এবং সংশ্লিষ্ট এনসিপির নেতৃবৃন্দের প্রতি তিনি স্পষ্ট দাবি জানান—জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে এবং মিথ্যা অপপ্রচারের দায় স্বীকার করতে হবে। নাছির উদ্দীন নাছির তার পোস্টে সত্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে অপপ্রচার বন্ধ এবং স্পর্শকাতর ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সংস্কৃতি চিরতরে পরিহার করার ওপর জোর দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের রায় ও অধ্যাদেশ পুনর্বহালের দাবি

হাতিয়ার যৌন নির্যাতনের অভিযোগ ‘সুপরিকল্পিত মিথ্যাচার’: ছাত্রদল সম্পাদক নাছির, ক্ষমা চাওয়ার দাবি

আপডেট সময় : ০৩:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬