ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

তড়িঘড়ির প্রশ্নই আসে না, গেজেট যথাসময়ে প্রকাশ হয়েছে: ইসি আনোয়ারুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশন (ইসি) তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, তড়িঘড়ির প্রশ্নই আসে না। আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ে যারা সংযুক্ত ছিলেন, তারা রাত-দিন পরিশ্রম করে এই গ্যাজেট প্রস্তুতের চেষ্টা করেছেন। এটি যথাসময়ে প্রকাশ হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আজ জামায়াতসহ ১১ দলীয় জোট ইসিতে এসেছে। তারা বিভিন্ন অভিযোগ করছে, ৩২টা আসনে পুর্নগণনা চাচ্ছে। একইসঙ্গে অভিযোগ করা হয়, নির্বাচনের ফলাফলের গেজেট তড়িঘড়ি করে প্রস্তুত করা হয়েছে। এ বিষয় ইসি কী সিদ্ধান্ত নিচ্ছে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে তারা আসছেন। আমরা দীর্ঘক্ষণ তাদের বক্তব্য শুনেছি। কিছু সমস্যার কথা তারা উল্লেখ করেছেন। আর তড়িঘড়ির প্রশ্নই আসে না। আমরা এবার চেষ্টা করেছি এই প্রযুক্তির যুগে আরও স্মার্টলি কীভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়। সেই ব্যবস্থাগুলো আমরা নিয়ে রেখেছিলাম। সে ক্ষেত্রে গ্যাজেট প্রকাশের যে সময়কাল এটি আমরা আরও আশাবাদী ছিলাম, আরও আগে যদি দেওয়া যেত ভালো হতো। আমাদের টিম, আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন, তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ফলাফল তৈরির কাজটি করেছেন। আমাদের এখানে নির্বাচন কমিশন সচিবালয়ে যারা সংযুক্ত ছিলেন তারা রাত-দিন পরিশ্রম করে এই গ্যাজেট প্রস্তুতের চেষ্টা করেছেন। এটি যথাসময়ে প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশন সেটি বিশ্বাস করে।

নির্বাচন সফল মনে করছেন কিনা প্রশ্নে তিনি বলেন, আমরা প্রত্যাশার চেয়েও বেশি সফল মনে করি। ওভারঅল নির্বাচনটা নিয়ে আমরা সন্তুষ্ট। পারসেন্টেজ বলেন, ভোট ব্যবস্থাপনা বলেন, আপনাদের সবার সহযোগিতা বলেন, সব মিলেই আমরা সন্তুষ্ট। আল্লাহর অশেষ মেহেরবানীতে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন।

শপথের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, শপথের যে বিষয়টি রয়েছে, সেটি হলো, সংবিধানের ১৪৮ আর্টিকেল যদি আমরা একটু লক্ষ করি, তাহলে দেখবো ভোট গ্রহণের ফলাফল ঘোষণার পর থেকে তিন দিনের ভেতরে যদি স্পিকার কিংবা ডেপুটি স্পিকার শপথ না পড়ান তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন সে বিধান রয়েছে। আরও যে আইনগত বিষয়গুলো রয়েছে, সেগুলোর ব্যাখ্যা-বিশ্লেষণ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা হয়তো করবেন। তবে এর বাইরে বেশিকিছু বলা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। কারণ কবে কখন এই শপথ অনুষ্ঠিত হবে সেটি এখনও আমরা অফিশিয়ালি অবগত নই। সেটি অফিশিয়ালি অবগত হলে পরে আপনাদের জানাতে পারবো।

আপনাদের সঙ্গে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে এ কমিশনার বলেন, এখন বিষয়টি হলো, সরকারের সঙ্গে আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক যে যোগাযোগগুলো হয়ে থাকে, সেই জায়গা থেকে একটু আগেও আমি খবর নেওয়ার চেষ্টা করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে ওরকম অফিশিয়াল কোনও চিঠিপত্র বা যোগাযোগ হয়নি।

ইসি আনোয়ারুল বলেন, ভোটকেন্দ্র ব্যবস্থাপনায় প্রত্যেক প্রিসাইডিং অফিসারকে দেহরক্ষী হিসেবে আমরা অস্ত্রসহ একজন আনসার দেই। আনসারের কাছে সুরক্ষা অ্যাপ ছিল। যখন যেখানে যে ঘটনাটি ঘটেছে, সেটি তাৎক্ষণিকভাবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষা সেলে তথ্য এসেছে। বহু সংখ্যক ড্রোন এঙ্গেজ রেখেছি, হেলিকপ্টার এঙ্গেজ রেখেছি, বডি ওয়ান ক্যামেরা রেখেছি। প্রায় প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল। এমন একটি পরিস্থিতিতে সবকিছু আয়নার মতো পরিষ্কার। আমরা এখান থেকে কোনটা সত্য তথ্য, কোনটা মিথ্যা তথ্য সবগুলোই মনিটরের সর্বোচ্চ চেষ্টা করেছি। নির্বাচন কমিশন মনে করে, যখন যেই ঘটনা আমাদের দৃষ্টিতে এসেছে আমরা শতভাগ সেটিকে এড্রেস করার চেষ্টা করেছি এবং সমাধান করেছি।

পুর্নগণনার দাবি ইসি মানবেন কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, তাদের যে দাবি সেটির বিচার-বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আইন তাদের এই সুযোগ দিয়েছে, যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনও অভিযোগ থাকে তারা সেটি হাইকোর্টকে জানাতে পারবেন। হাইকোর্ট সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন।

শেরপুর-৩ আসনের তফসিল কবে হবে জানতে চাইলে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। শেরপুরের নির্বাচন আপনারা জানেন একজন প্রার্থী দুটি আসনে নির্বাচন করেছেন। তিনি কোনটি রাখবেন কোনটি রাখবেন না এ তথ্য এখনও নির্বাচন কমিশনে আসেনি। শেরপুরের নির্বাচনটাও আমাদের করতে হবে। কমিশন এখনও সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। অচিরেই আপনারা কমিশন সিদ্ধান্ত নিলে জানতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

তড়িঘড়ির প্রশ্নই আসে না, গেজেট যথাসময়ে প্রকাশ হয়েছে: ইসি আনোয়ারুল

আপডেট সময় : ০৬:২৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬