নির্বাচনের পর সহিংসতায় চার জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, প্রকৃত অর্থে নির্বাচনি সহিংসতায় একজন মারা গেছেন বলে উপদেষ্টা পরিষদে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তৃতায় বলেন, যদিও নির্বাচনের পর চার জনের মৃত্যুর কথা শোনা যাচ্ছে। তার মধ্যে সত্যিকার অর্থে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে মারা গেছেন একজন। আর হাতিয়ার নারীর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে একটা তদন্ত কমিটি করে দেওয়া হচ্ছে, তারা এ বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন, ইনভেস্টিগেট করবেন।
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব বলেন, বডি অন ক্যামেরা এখন থেকে বাংলাদেশের কী পার্ট অব ইলেকশন ম্যানেজমেন্ট আর ফর ফার্স্ট টাইম। এটা দিয়ে রিয়াল টাইমে ভোট মনিটরিং, ভোট কীভাবে হচ্ছে, মনিটরিং করা যাবে। নির্বাচন কমিশনের ভূমিকার সবাই প্রশংসা করেছেন। তারা খুব দৃঢ়চিত্ত ছিল এবং তারা যেভাবে ইলেকশন ম্যানেজমেন্ট করেছেন, প্রথম থেকেই তাদের পুরো বিষয়টার ওপর কমান্ড ছিল এবং তারা স্বাধীনভাব তাদের কাজটা করতে পেরেছেন।
উপদেষ্টা পরিষদের সভাকে উদ্ধৃত করে তিনি বলেন, এই প্রথমবারের মতো নির্বাচনে সবচেয়ে কম ভায়োলেন্স হয়েছে। আজ মিটিংয়ে বলা হয়, ‘সবচেয়ে ভালো ইলেকশন’। এর আগে সেই ১৯৯১ সালে এরশাদ সরকারের পতনের পর যে নির্বাচনটা হয়েছিল সেটাকে বলা হতো, সবচেয়ে ভালো ইলেকশন। সেই ইলেকশনে ৮৭টা কেন্দ্রে ভায়োলেন্স হয়েছিল। এবার যেটা হয়েছে খুবই মার্জিনাল। আর নির্বাচন পর্যবেক্ষণে যেগুলো বড় বড় দল এসেছিল, প্রথমত হলো, ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন সাধারণত বিদেশে ইউরোপিয়ান মানে তাদের নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায় না। বাংলাদেশের ক্ষেত্রে পাঠিয়েছে এবং বাংলাদেশকে তারা একটা অন্যতম ইকোনমিক পার্টনার হিসেবে রাখছে। বাংলাদেশের ডেমোক্রেসি ট্রাজিশনের প্রথম থেকেই তারা সাপোর্ট দিয়ে এসেছে। তারা পর্যবেক্ষক দিয়েছে, তারা প্রশংসা করেছেন। কমনওয়েলথ প্রশংসা করেছে, আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, এনফ্রেল এশিয়ার মধ্যে প্রাইভেট যারা নির্বাচন পর্যবেক্ষণ করেন, এই নির্বচানে ভূয়সী প্রশংসা করেছেন। আরেকটা পর্যবেক্ষণ ছিল, এবারের নির্বাচনে নারীদের উপস্থিতি খুব লক্ষণীয় ছিল, নারী ভোটাররা ভোটকেন্দ্রে গেছেন এবং অনেক তরুণ অনেক অনেক ফেস্টিভ মুডে ছিলেন। এটা আবারও ক্যাবিনেট অবজার্ভ করে, প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলছিলেন, ইতিহাসের এটা একটা সেরা নির্বাচন হবে এবং সেটাই হয়েছে। এটা একটা স্মরণীয় নির্বাচন হয়ে থাকবে।
উল্লেখ্য, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাগেরহাটের কচুয়ায় ধানের শীষ ও ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন-পরবর্তী সহিংসতায় একজন নিহত হন। তার নাম ওসমান সরদার (২৯)। এছাড়া শুক্রবার রাতে নোয়াখালীর হাতিয়ায় ‘ভোটের বিরোধের জেরে’ এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
রিপোর্টারের নাম 



















