ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

‘ভালো একটা বিরোধী দল দেখা যাবে’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ঐতিহাসিক নির্বাচন উৎসবমুখর করার জন্য উপদেষ্টা পরিষদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই প্রস্তাব গৃহীত হয়। এ বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।  তিনি জানান, উপদেষ্টা পরিষদে ‘খুব ভালো বিরোধীদল প্রথমবারের মতো’ দেখা যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদে নির্বাচনের বিষয়ে একটা সফল এবং একটা ঐতিহাসিক নির্বাচন, ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়েছে।  উপদেষ্টারা তাদের মতো করে ধন্যবাদ দিয়েছেন। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, ‘‘এটা একটা মহাসাফল্য। এটা বাংলাদেশে, মানে এর চেয়ে সুন্দর ইলেকশন, ভালো ইলেকশন বাংলাদেশে হয়েছে কিনা এটা সন্দেহ।’’ এছাড়া হোম মিনিস্ট্রি যতগুলো প্রতিষ্ঠান আছে, ল’ ইনফোর্সিং এজেন্সি আছে, পুলিশ বিজিবি, কোস্টগার্ড, আনসার —সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে। সেনাবাহিনী খুব প্রশংসনীয়ভাবে তাদের দায়িত্ব পালন করেছে।

তিনি বলেন, ক্যাবিনেটে বলা হয়, এই ইলেকশনটা অনেক দিক দিয়ে খুবই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। একটা বড় বিষয়— সবাই যেটা তুলে ধরেছেন, এটা এমন একটা ইলেকশন হয়েছে, যেখানে ফর দ্য ফাস্ট টাইম, আমরা ভালো একটা বিরোধী দল দেখতে পাবো। যেই অপজিশনে থাকছে, গুম-খুনের যারা শিকার হয়েছেন, তারা থাকছেন। যারা জুলাই রেভুলেশনের সঙ্গে সম্মুখ সারিতে ছিলেন, তারা থাকছেন এবং পুরো বাংলাদেশের সোসাইটিকে একটা বড় আকারে রিপ্রেজেন্টেশন হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

‘ভালো একটা বিরোধী দল দেখা যাবে’

আপডেট সময় : ০৫:২১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬