বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঐতিহাসিক বিজয় উপলক্ষে তিনি শুভেচ্ছা স্মারক হিসেবে তারেক রহমানের জন্য ফুল ও মিষ্টি পাঠিয়েছেন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো এই উপহার সামগ্রী এসে পৌঁছায়। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন আনুষ্ঠানিকভাবে এসব ফুল ও মিষ্টি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদী।
নির্বাচনী ফলাফলে বড় জয়ের পর প্রতিবেশী দেশের একজন শীর্ষস্থানীয় নেত্রীর পক্ষ থেকে এমন সৌজন্যমূলক পদক্ষেপকে ইতিবাচক রাজনৈতিক শিষ্টাচার হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 























