ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে ক্ষমতায় বিএনপি: এনসিপি’র বিস্ফোরক অভিযোগ, দেশজুড়ে চলছে প্রতিশোধমূলক হামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, বিএনপি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে তাদের সঙ্গে আঁতাত করে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তিনি আরও দাবি করেন, নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার এখন জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে নির্বাচনের দিন নোয়াখালীর হাতিয়ায় হামলায় গুরুতর আহত এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, জনগণের পূর্ণ সমর্থন না পেয়ে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে আঁতাতে গেছে এবং তাদের পুনর্বাসনের শর্তে ক্ষমতায় এসেছে। তার অভিযোগের সপক্ষে তিনি বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস চালু ও উদ্বোধনের ঘটনা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ আইনবিরোধী।

হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার পর এনসিপি মুখপাত্র সাংবাদিকদের জানান, নির্বাচন-পরবর্তী সময়ে সারা দেশে এনসিপি ও জোটের নেতাকর্মীদের ওপর সুপরিকল্পিত হামলা চলছে। বিশেষ করে, এনসিপি যে ৩০টি আসনে নির্বাচন করেছে এবং যেখানে দলীয় কর্মীরা জোটপ্রার্থীদের পক্ষে কাজ করেছেন, সেসব এলাকায় হামলার ঘটনা বেশি ঘটছে। তিনি আরও বলেন, তাদের কাছে আসা তথ্য অনুযায়ী, সারা দেশে প্রায় হাজারের কাছাকাছি নেতাকর্মী আহত হয়েছেন এবং অনেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

নোয়াখালীর হাতিয়ায় এক নেতার ওপর নৃশংস হামলার বর্ণনা দিয়ে আসিফ মাহমুদ বলেন, হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে গিয়েছিল। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিএনপিতে অন্তর্ভুক্ত করে বিরোধী মত দমনে ব্যবহার করা হচ্ছে। সাধারণ ভোটাররাও হামলার শিকার হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, শুধু ভোট দেওয়ার কারণে একজনকে হত্যা করা হয়েছে। বাড়িঘর ভাঙচুর, লুটপাট, স্বর্ণালংকার ও অর্থ লুটের ঘটনাও ঘটছে।

দেশের ৪০ থেকে ৪৬ শতাংশ মানুষ যদি ভোট না দিয়ে থাকে, তাদের দমন করে দেশ পরিচালনা করা যাবে না বলে সতর্ক করে আসিফ মাহমুদ বলেন, এই বিশাল জনগোষ্ঠীকে দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো আচরণ করলে এনসিপি জনগণের পাশে দাঁড়াবে। সাবেক এই উপদেষ্টা অন্তর্বর্তী সরকার ও সম্ভাব্য নতুন সরকারের প্রতি সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি, এ বিষয়ে বিএনপির কাছ থেকে একটি সুস্পষ্ট বক্তব্য দাবি করেন তিনি।

নতুন সরকারের শপথ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত একটি বড় বাধা। তাই নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোই উচিত। এ সময় দলের যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনসহ এনসিপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাইপ-১ ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনসুলিন দেওয়ার দাবি অধ্যাপক ডা. এ কে আজাদ খানের

আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে ক্ষমতায় বিএনপি: এনসিপি’র বিস্ফোরক অভিযোগ, দেশজুড়ে চলছে প্রতিশোধমূলক হামলা

আপডেট সময় : ১০:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬