ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

লক্ষ্মীপুর-২: বিএনপির খায়ের ভূঁইয়া বেসরকারিভাবে বিজয়ী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ১ লাখ ৪৫ হাজার ৯১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া ১ লাখ ৩৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। এতে ধানের শীষের প্রার্থী প্রায় ১১,৮৭১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আসনটির ১৫১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৭০। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪০৭, নারী ভোটার ২ লাখ ৩৯ হাজার ৫৫৮ এবং হিজড়া ভোটার ৫ জন।

প্রসঙ্গত, খায়ের ভূঁইয়া বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক ৩ বারের সংসদ সদস্য। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমিন ভূঁইয়া জেলা জামায়াতের আমীর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিগত সরকারের অপরাধের বিচার হবে, শেখ হাসিনা দেশে ফিরলে হাতকড়া পরানো হবে: আইনমন্ত্রী

লক্ষ্মীপুর-২: বিএনপির খায়ের ভূঁইয়া বেসরকারিভাবে বিজয়ী

আপডেট সময় : ০৯:৫৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬