ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মেহেরপুর-১ আসনে জয়ের পর মসজিদে মওলানা তাজ উদ্দিনের শোকরানা নামাজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মেহেরপুর-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মওলানা তাজ উদ্দিন খান বিজয়ী হওয়ার পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাতে জেলা শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত মেহেরপুর জেলা মডেল মসজিদে এই শোকরানা নামাজ অনুষ্ঠিত হয়।

বিজয় উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই বিশেষ নামাজে ইমামতি করেন নবনির্বাচিত প্রার্থী মওলানা তাজ উদ্দিন খান নিজেই। নামাজ পরবর্তী মোনাজাতে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং মেহেরপুরবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

মোনাজাত চলাকালীন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় মওলানা তাজ উদ্দিন খানসহ উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ সমর্থকদের অনেককেই অশ্রুসিক্ত হতে দেখা যায়। নির্বাচনে কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জানাতে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক ওই মসজিদে সমবেত হয়েছিলেন। নামাজ শেষে তারা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিগত সরকারের অপরাধের বিচার হবে, শেখ হাসিনা দেশে ফিরলে হাতকড়া পরানো হবে: আইনমন্ত্রী

মেহেরপুর-১ আসনে জয়ের পর মসজিদে মওলানা তাজ উদ্দিনের শোকরানা নামাজ

আপডেট সময় : ০৯:৫৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬