ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণ: শিক্ষকের ১০ দিনের কারাদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীর পক্ষে টাকা বিতরণের দায়ে এক মাদ্রাসা শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া এলাকায় এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন (৪৫) গাজীপুর আহাম্মদিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে তিনি ওই আসনের স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) এম এ হান্নানের ‘চিংড়ি’ প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিলি করছিলেন। এ সময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে। তার কাছ থেকে নগদ প্রায় ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ। তিনি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, নির্বাচনি অপরাধ দমনে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালত একজনকে ১০ দিনের জেল দিয়েছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির ওপর হামলায় বিএনপির নীরবতা নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি: ‘সন্ত্রাসীদের লালন করবেন না’

ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণ: শিক্ষকের ১০ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ১০:০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬