ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, আটক ৩ কর্মীর কারাদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে তিন কর্মীকে আটক করেছে জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাদারগঞ্জ উপজেলার কয়ড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মেলান্দহ উপজেলার চর সগুনা এলাকার হারুন উর রশিদের ছেলে মেহেদী হাসান (২৫), ছবিলাপুর এলাকার মো. জালাল উদ্দিন আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৫২) এবং একই এলাকার আব্দুল আজিজ মন্ডলের ছেলে জহুরুল ইসলাম (৬৫)।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর ‘কাপ-পিরিচ’ প্রতীকের পক্ষে বুধবার বিকেলে জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকায় টাকা বিতরণ শুরু করেন ওই তিন কর্মী। স্থানীয়দের বাঁধার মুখে তারা বিতরণ বন্ধ করে দেন। এরপর আদারভিটা ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় পৌঁছে আবারও টাকা বিতরণ শুরু করলে জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৯৪ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিয়ে আটককৃতদের তাদের হাতে তুলে দেয় জনতা।

স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান সোহাগ জানান, তারা তিনজন একটি বাড়িতে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন। খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায় যে, তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়।

পরবর্তীতে জামালপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত তিনজনের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচনী আচরণবিধি ২০২৬-এর ৪ ধারা ভঙ্গের দায়ে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা এবং এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

এ সময় মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তফিজুর রহমান ভূঞা এবং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির ওপর হামলায় বিএনপির নীরবতা নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি: ‘সন্ত্রাসীদের লালন করবেন না’

জামালপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, আটক ৩ কর্মীর কারাদণ্ড

আপডেট সময় : ১০:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬