ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

অস্থিতিশীলতা ও আদেশ অমান্যের অভিযোগ: চট্টগ্রাম বন্দরের ১৪ শ্রমিক নেতা সাময়িক বরখাস্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলনে নেতৃত্বদানকারী ১৪ জন শ্রমিক নেতা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বন্দর কর্তৃপক্ষ। গত রোববার রাতে পৃথক নোটিশের মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। বরখাস্তের আগে অপর এক আদেশে সংশ্লিষ্টদের নামে বরাদ্দকৃত দাপ্তরিক বাসাও বাতিল করা হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে আন্দোলনের নামে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত ও অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে আসছিল একটি গোষ্ঠী। বন্দরের অপারেশনাল কার্যক্রম সচল রাখার স্বার্থে তিন দফায় ১৫ জন কর্মচারীকে পানগাঁও, মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়। তবে বদলি হওয়া ১৫ জনের মধ্যে ১৪ জনই নির্ধারিত সময়ে নতুন কর্মস্থলে যোগদান করেননি। উল্টো তারা বহিরাগতদের সঙ্গে নিয়ে বন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলার মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

কর্তৃপক্ষের ভাষ্যমতে, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চট্টগ্রাম বন্দর কর্মচারী চাকরি প্রবিধানমালা-১৯৯১ এবং সরকারি চাকরি (সংশোধন) আইন ২০২৩ ও ২০২৫ অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে বন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। সংগঠনের সমন্বয়ক হুমায়ুন কবির এক বিবৃতিতে জানান, বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়ে বিডা (BIDA) চেয়ারম্যানের ইতিবাচক ঘোষণার পর তারা আন্দোলন প্রত্যাহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছিলেন। কিন্তু এমন পরিস্থিতিতে শ্রমিক নেতাদের বরখাস্তের সিদ্ধান্ত সাধারণ কর্মচারীদের আরও ক্ষুব্ধ করে তুলেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি আরও কঠোরভাবে পালন করা হবে। এই সিদ্ধান্তের ফলে বন্দর এলাকায় নতুন করে উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক আহত, তদন্তে পুলিশ

অস্থিতিশীলতা ও আদেশ অমান্যের অভিযোগ: চট্টগ্রাম বন্দরের ১৪ শ্রমিক নেতা সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৯:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬