ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চরফ্যাশনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপির তিন নেতার দণ্ড ও জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির তিন নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটকেন্দ্রে অননুমোদিত প্রবেশ এবং জামায়াত কর্মীকে মারধরের পৃথক দুটি ঘটনায় নৌবাহিনী ও নির্বাচনী বিচারিক কমিটি এই পদক্ষেপ নেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার ৮৮ নং দক্ষিণ হাজারীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিয়মবহির্ভূতভাবে প্রবেশের দায়ে স্থানীয় যুবদল নেতা হেলাল উদ্দিন টিপুকে আটক করে নৌবাহিনী। পরে তাকে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আরিফ রায়হানের জিম্মায় সোপর্দ করা হয়। ভবিষ্যতে ভোটদান ব্যতীত অন্য কোনো কারণে কেন্দ্র এলাকায় প্রবেশ করবেন না—এমন শর্তে লিখিত মুচলেকা দিয়ে তিনি মুক্তি পান।

এদিকে, জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগে জিন্নাগড় ইউনিয়ন যুবদলের দুই নেতার বিরুদ্ধে অর্থদণ্ড জারি করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। দণ্ডপ্রাপ্তরা হলেন—জিন্নাগড় ইউনিয়ন যুবদল নেতা শাহাবুদ্দিন সবুজ (ব্যাটারি সবুজ) এবং ৪ নং ওয়ার্ড যুবদল নেতা মো. রায়হান উদ্দিন। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

ভোলা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ মো. রাকিব মাহমুদ এই দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং আচরণবিধি বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির ওপর হামলায় বিএনপির নীরবতা নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি: ‘সন্ত্রাসীদের লালন করবেন না’

চরফ্যাশনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপির তিন নেতার দণ্ড ও জরিমানা

আপডেট সময় : ০৯:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬