ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

৭৪ লাখ টাকাসহ আটকের পর অসুস্থ, সিসিইউতে জামায়াত নেতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটকের পর অসুস্থ হয়ে পড়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ-১)-এ ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন বেলাল উদ্দিন। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগে বিপুল পরিমাণ টাকা দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশ।

আটকের পর জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন পুলিশকে জানান, ওই ব্যাগে থাকা টাকা তার গার্মেন্টস ব্যবসার। ৫০ লাখেরও বেশি টাকা বৈধ পথে অর্জিত বলে তিনি দাবি করেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, কাস্টমসের অনাপত্তি থাকায় বেলাল উদ্দিনকে ওই টাকা নিয়ে অভ্যন্তরীণ রুটে পরিবহনের অনুমতি দেওয়া হয়েছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার বিকেলে বুকে ব্যথা নিয়ে বেলাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে সিসিইউ-১-এ স্থানান্তর করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান হরিপদ দাস জানান, বেলাল উদ্দিনের ইসিজিতে সমস্যা ধরা পড়েছে। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। তার শারীরিক অবস্থা মূল্যায়নে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. আজহারুল ইসলাম বলেন, বর্তমানে বেলাল উদ্দিন শঙ্কামুক্ত নন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, বেলাল উদ্দিনের কাছ থেকে প্রাপ্ত ৭৪ লাখ টাকা এবং তার সঙ্গে থাকা সমস্ত নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির ওপর হামলায় বিএনপির নীরবতা নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি: ‘সন্ত্রাসীদের লালন করবেন না’

৭৪ লাখ টাকাসহ আটকের পর অসুস্থ, সিসিইউতে জামায়াত নেতা

আপডেট সময় : ০৯:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬