ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে সেনা অভিযানে বিএনপি প্রার্থীর নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, পিএস আটক: চাঞ্চল্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় প্রার্থীর ব্যক্তিগত সহকারী (পিএস) বদরুল আলম শ্যামলকে আটক করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জেলা সদরের ঝুমুর গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়। আটককৃত শ্যামল সম্পর্কে এ্যানি চৌধুরীর খালাতো ভাই এবং তার ব্যবহৃত গাড়িটি এ্যানি চৌধুরীর নির্বাচনী কাজে ব্যবহৃত হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনি অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন বুধবার রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গাড়ি ও টাকাসহ আটক ব্যক্তিকে আধা ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির ওপর হামলায় বিএনপির নীরবতা নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি: ‘সন্ত্রাসীদের লালন করবেন না’

লক্ষ্মীপুরে সেনা অভিযানে বিএনপি প্রার্থীর নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার, পিএস আটক: চাঞ্চল্য

আপডেট সময় : ০৯:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬