রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুটি ভোটকেন্দ্র থেকে চারটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে, যা স্থানীয় নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোনাব্বর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুর্শা ইউনিয়নের কুর্শা দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সয়ার ইউনিয়নের সয়ার ডারারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়—এই দুটি ভোটকেন্দ্র থেকে দুটি করে মোট চারটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।
তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ সংসদীয় আসনে মোট ১৩৭টি ভোটকেন্দ্র রয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকার দুটি কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনাকে উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাব্বর হোসেন চুরির ঘটনা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, চুরি যাওয়া কেন্দ্র দুটিতে তাৎক্ষণিকভাবে নতুন সিসি ক্যামেরা পুনঃস্থাপন করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















