ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ঈদগাঁওয়ে ৭ বিএনপি কর্মী আটক: যৌথবাহিনীর অভিযান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁওয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পৃথক দুই অভিযানে সাত বিএনপি কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার বিকেলে চালানো এই অভিযানে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা কেন্দ্র এলাকা থেকে চারজনকে আটক করা হয়। এরপর বুধবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকা থেকে এম জিয়াউল হক, আরাফাত ও সাজ্জাদ নামের আরও তিনজনকে আটক করে যৌথবাহিনী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃতরা চিহ্নিত বিএনপি কর্মী। তারা নির্বাচনী কেন্দ্রের সংরক্ষিত এলাকায় প্রবেশ করে প্রভাব বিস্তারের চেষ্টা করছিল এবং ব্যানার লাগাচ্ছিল। নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে টহলরত যৌথবাহিনীর সদস্যরা তাদের হাতেনাতে আটক করে।

যৌথবাহিনীর সংশ্লিষ্ট সেনা সূত্রও আটকের বিষয়টি নিশ্চিত করেছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মজদার জানান, আটককৃতদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পূর্বে আটককৃত চারজনকে ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির ওপর হামলায় বিএনপির নীরবতা নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি: ‘সন্ত্রাসীদের লালন করবেন না’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ঈদগাঁওয়ে ৭ বিএনপি কর্মী আটক: যৌথবাহিনীর অভিযান

আপডেট সময় : ০৮:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬