ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

আনোয়ারায় ২৮ পিস ইয়াবাসহ কৃষক দলের শীর্ষ নেতা গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দীন সুমনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তার বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। এ সময় সাহেব মেম্বারের বাড়ির বাসিন্দা সালাউদ্দীন সুমনের কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সালাউদ্দীন সুমন উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ইয়াবা সেবনের কয়েকটি ছবি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাতে ইয়াবাসহ আটক ওই ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনানুগ কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

আনোয়ারায় ২৮ পিস ইয়াবাসহ কৃষক দলের শীর্ষ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬