ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নির্বাচনী দায়িত্ব নিতে এসে জ্ঞান হারালেন প্রিজাইডিং কর্মকর্তা, চাঞ্চল্য মিরসরাইয়ে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চলাকালে চট্টগ্রামের মিরসরাইয়ে এক প্রিজাইডিং কর্মকর্তা আকস্মিকভাবে জ্ঞান হারিয়ে ফেলেছেন। বুধবার দুপুরে মিরসরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ এবং দিকনির্দেশনা গ্রহণকালে এ ঘটনা ঘটে। বরুণ কান্তি সাহা নামের ওই কর্মকর্তা আবুরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তার আকস্মিক অসুস্থতায় উপস্থিত সকলের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।

জানা গেছে, মিরসরাই কলেজের প্রভাষক বরুণ কান্তি সাহা অন্যান্য প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপস্থিত হন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার ভোটগ্রহণের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য চলাকালে আকস্মিকভাবে বরুণ কান্তি সাহা নিজের আসন থেকে মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান।

উপস্থিত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাইয়ের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রিজাইডিং কর্মকর্তাদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার সময় বরুণ কান্তি সাহা অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে আমার গাড়িতে করেই তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অসুস্থতার কারণে আবুরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাবলু বড়ুয়া নামে অপর একজনকে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির ওপর হামলায় বিএনপির নীরবতা নিয়ে সারজিস আলমের হুঁশিয়ারি: ‘সন্ত্রাসীদের লালন করবেন না’

নির্বাচনী দায়িত্ব নিতে এসে জ্ঞান হারালেন প্রিজাইডিং কর্মকর্তা, চাঞ্চল্য মিরসরাইয়ে

আপডেট সময় : ০৮:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬