ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে ডাকাত দলের ফাঁকা গুলি: এলাকায় আতঙ্ক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে এক বিএনপি কর্মীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাত দলের ফাঁকা গুলি ও গালিগালাজের ঘটনা ঘটেছে। বুধবার সকালে কদলপুর ইউনিয়নের মধ্যম কদলপুর এলাকায় সংঘটিত এ ঘটনায় জানালার কাঁচ ভেঙে গেছে এবং এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার মূল হোতা হিসেবে কুখ্যাত ডাকাত জানে আলম ও তার সহযোগীদের নাম উঠে এসেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল দশটার দিকে মধ্যম কদলপুরের শমসের পাড়ার প্রবাসী ও বিএনপি কর্মী রুস্তম আলীর বাড়িতে হামলা চালায় ডাকাত জানে আলমের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল। হামলাকারীরা বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে এবং আতশবাজি ফাটিয়ে রুস্তম আলীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এ সময় বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। ঘটনার পরপরই হামলাকারীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।

রুস্তম আলী ওই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে। স্থানীয়দের দাবি, হামলাকারী দলের সদস্য ডাকাত রুবেলের সঙ্গে প্রবাসী রুস্তম আলীর পূর্ব শত্রুতা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব পারিবারিক বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।

যদিও ঘটনাটি বুধবার সকালে ঘটেছিল, তবে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত আলম বাহিনী কদলপুরের একটি বাড়িতে ফাঁকা গুলি ও গালিগালাজ করে চলে যায়। হামলায় বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রাষ্ট্রীয় ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি, জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে’: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

রাউজানে বিএনপি কর্মীর বাড়িতে ডাকাত দলের ফাঁকা গুলি: এলাকায় আতঙ্ক

আপডেট সময় : ০৮:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬