ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

গুলশান কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান ও তাঁর পরিবার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যরা। আগামীকাল বৃহস্পতিবার এই কেন্দ্রেই তাঁরা ভোট দেবেন বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

এছাড়া, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তাঁদের দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেই ভোট দেবেন।

পরিবারের সদস্যরা কখন ভোট দেবেন, তা এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সকালের দিকেই তাঁরা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের প্রাণহানি

গুলশান কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান ও তাঁর পরিবার

আপডেট সময় : ০৮:৩৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬